তাকবীর ও কিরা’আতের মাঝখানে দোয়া ও যিকির

0
351

হযরত আলী (রা.) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায আরম্ভ করতেন তাকবীর বলতেন। তার পর বলতেন : اني وَجَهَتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ اِنَّ صَلاتِي وَنُسُكِى

Advertisement

وَ مَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ . لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أمرتُ وَأَنَا مِنَ المُسْلِمِينَ . اللهم أنتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أنْتَ أَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِى وَاعْتَرَفْتُ بذنبي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا انْتَ وَاهْدِنِي لِإِحْسَنَ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيتُهَا لا يصرف عنّى سَينُهَا اللَّا انْتَ. لبيك وسعديك والخير لكه فِى يُدَيْكَ وَالشَّر ليس إلَيْكَ أنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكَ وَتَعَالَيْنَ وَاسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ. অর্থাৎ, আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে মুখ ফিরিয়েছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার নামায, আমার ইবাদত (কুরবানী ও হজ্জ), আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে ।

তাঁর কোন শরিক নাই । আর এর জন্যই আমি আদিষ্ট হয়েছি এবং আমি মুসলমানদের অন্তর্গত। আল্লাহ! তুমিই বাদশাহ, তুমি ছাড়া কোন মা’বুদ নাই। তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আমি নিজের উপরে জুলুম করেছি এবং আমি আমার অপরাধ স্বীকার করছি- সুতরাং তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। নিশ্চয় তুমি ছাড়া আর কেউ অপরাধসমূহ ক্ষমা করতে পারে না এবং পরিচালিত কর আমাকে উত্তম চরিত্রের পথে। তুমি ব্যতীত অপর কেউ পরিচালিত করতে পারে না উত্তম চরিত্রের পথে এবং দূরে রাখ আমা থেকে মন্দ আচরণকে – তুমি ছাড়া আমা থেকে ইহা হতে অপর কেউ দূরে রাখতে পারে না।

 আল্লাহ! হাজির আছি, হাজির আছি আমি তোমার দরবারে আর প্রস্তুত আছি তোমার আদেশ পালনে, কল্যাণ সমস্তই তোমার হাতে এবং কোনও অকল্যাণই তোমার প্রতি বর্তায় না । আমি তোমার সাহায্যেই প্রতিষ্ঠিত আছি এবং তোমারই দিকে প্রত্যাবর্তন করিতেছি। তুমি মঙ্গলময়, তুমি সুমহান। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করছি।

মুহাম্মদ ইবনে মাসলামা (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামায আদায় করতে দাঁড়াতেন তখন বলতেন : – الله اكبر وَجَهَتُ وَجْهَى لِلَّذِي فَطَرَ السَّمَوتِ وَالْأَرْضِ حَنِيفَاؤُمَا أَنَا مِنَ الْمُشْرِكَيْن. إِنَّ صَلوتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ. لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أمِرْتُ وَأَنَا اَوَّلُ الْمُسْلِمين . اللهم أنت الملك لا إله إلا انْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ . এর পর তিনি কুরআন শরীফ পাঠ করিতেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here