হযরত আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন : রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামায আদায় করছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করল, নামাযের জন্য দৌড়িয়ে আসার কারণে তার শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছিল। সে বলল-
اللهُ أَكْبَرُ الْحَمْدُ لِلهِ حَمَّدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করে বললেন- তোমাকে মধ্যে কে এই বাক্যগুলি উচ্চারণ করল? তাতে উপস্থিত সকলে নির্বার। গেল। তিনি বললেন, সে কোন ক্ষতিকর কথা বলেনি। সেই ব্যক্তি বলল- ইয় রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমি বলেছি। আমি পড়লাম আর আমার তখন শ্বাসকষ্ট হচ্ছিল। তখন আমি উহা বলেছি। ন করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বারোজন ফেরেশতায়ে দেখলাম, তাঁরা প্রতিযোগিতা করছে, কে উহা তুলে নিবে।

