٢.٩١. حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَ الْبَصْرِى حَدَّثَنَا عَنَا الله بن ميمون عن جعفربن محمد عن ابيه عن جابر بن عبد اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنْ عَبْدُ حَتَّى . يُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِهِ حَتَّى يَعْلَمُ أَنَّ مَا أَصَابَهُ لَم يَكُن – لِيُخْطِنَهُ وَأَنَّ مَا أَخْطَاهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ.
তিরমিজি ২০৯১। হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (স) বলেছেন : তাকদীর ও তার ভাল-মন্দের উপর ঈমান না আনা পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না। এম- নকি তার নিশ্চিত প্রত্যয় থাকতে হবে যে, যা তার ভাগ্যে ঘটার আছে তা কখনো তাকে ছাড়বে না এবং যা তার ভাগ্যে ঘটার নয় তা তাকে কখনও স্পর্শ করতে পারবে না।
২০৯২। হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী (স) বলেছেন : চারটি বিষয়ের প্রতি ঈমান না আনা পর্যন্ত কোন ব্যক্তিই ঈমানদার হতে পারবে না ঃ (১) সে এ কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে সত্যসহ পাঠিয়েছেন; (২) মৃত্যুর উপর ঈমান আনবে; (৩) মৃত্যুর পর পুনরুত্থানে ঈমান আনবে এবং (৪) তাকদীরের উপর ঈমান আনবে ।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা’আলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। (১) যখন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে বিন্দুমাত্র শরীক করো না। (২) আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধর আর বিচ্ছিন্ন হও না এবং (৩) আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন, তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা কর। এ তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন। আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন- (১) অপ্রয়োজনীয় কথা বললে (২) সম্পদ নষ্ট করলে এবং (৩) অনর্থক বেশী প্রশ্ন করলে’ (আহমাদ হা/৮৭৮৫; ইবনু হিব্বান হা/৩৩৮৮)।
ঊপদেশ, হাদিস নং ৩
হাদিসের মান: সহিহ হাদিস

