তরুণীর পা বিচ্ছিন্ন হলো বিআরটিসির বাসের চাপায়

0
2276

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীবের হাত বিচ্ছিন্ন হয়ে মারা যাওয়ার সপ্তাহ না পেরুতেই এবার বনানীতে বিআরটিসির একটি বাসের চাপায় এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রাতে মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত তরুণীর নাম রোজিনা (২১)। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

Advertisement

ওই তরুণী সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন। ইশতিয়াক রেজা গণমাধ্যমকে জানান, রোজিনা মহাখালীতে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে গুলশানের নিকেতনে তাদের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওসি ফরমান আলী গণমাধ্যমকে বলেন, ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here