হযরত আলকামা এবং আসওয়াদ (রা.) হতে বর্ণিত। তাঁরা উভয়ে আবদুল্লাহ (রা.)-এর সাথে তাঁর ঘরে ছিলেন। তিনি তাঁদের দুই জনের মধ্যে দাঁড়ালেন, আযান ও ইকামত ব্যতীত। তিনি বললেন, তোমরা যখন তিনজন হবে তখন এইরূপ করবে, আর যখন এর চাইতে বেশি লোক হবে তখন তোমাদের মধ্যে একজন ইমাম হবে এবং উভয় হাত রানের উপর বিছিয়ে রাখবে। আমি যেন এখনও দেখছি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতের আঙ্গুলের মধ্যস্থিত ফাঁক । হযরত আসওয়াদ এবং আলকামা (রা.) হতে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, আমরা আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর ঘরে তাঁহার সাথে নামায আদায় করলাম। তিনি আমাদের মধ্যে দাঁড়ালেন। আমরা আমাদের হাত রানের উপর রাখলাম। তিনি তা টানিয়া নিলেন এবং আমাদের আঙ্গুলসমূহের মধ্যে ফাঁক করে দিলেন
এবং বললেন, আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি । হযরত আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামায শিক্ষা দিয়াছেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, যখন তিনি রুকূ করতে ইচ্ছা করলেন, উভয় হাত হাঁটুদ্বয়ের মধ্যস্থলে রাখলেন, এবং রুকূ করলেন। এই সংবাদ সা’দ (রা.)-এর নিকট পৌঁছলে তিনি বললেন, আমার ভাই সত্যই বলেছেন। আমরা এরূপ করিতাম। তার পর আমরা এরূপ করতে আদিষ্ট হয়েছি অর্থাৎ হাঁটু ধরে রাখতে।

