ঢালিউডে নতুন খান

0
227

ঢাকাই সিনেমায় আমিন খান, শাকিব খান, জায়েদ খান, অধরা খানদের পর এবার এলেন নতুন খান। নাম তার
অভিনেত্রী আইশা খান। ওটিটি ও নাটকে নিয়মিত হওয়ার পর এবার সিনেমায় নিয়মিত হতে চান তিনি। এরই মধ্যে
দুটি সি নেমার সঙ্গে চুক্তি হয়েছে তার। এর মধ্যে প্রথমটির শিরোনাম ‘শেকড়’। নির্মাণ করছেন প্রসূন রহমান। দ্বিতীয়টি
‘সংবাদ’। এটি পরিচালনা করছেন সোহেল আরমান।

Advertisement

‘শেকড়’ সিনেমার শুটিং এরই মধ্যে ঢাকার বাইরে শুরু হয়েছে। তার মধ্যেই নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এ
নায়িকা। সিনেমাটি নিয়ে কালবেলাকে আইশা বলেন, “সংবাদ’ শিরোনামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এটি
অবশ্যই আনন্দের। এতদিন ছোট পর্দা নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছিল। এবার বড় পর্দায় ব্যস্ততা বাড়ছে। বলতে গেলে
এমন ব্যস্ততাই আমি চাচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ছোট পর্দার মতো বড় পর্দাতেও আমি যেন দর্শকের
মন জয় করে নির্মাতাদের আস্থার প্রতিদান দিতে পারি।”
সংবাদ সিনেমায় আইশা খান ছাড়া আরও অভিনয় করবেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সোহেল মণ্ডল।
এর আগে ওটিটি কনটেন্ট কন্ট্রাক্ট, কাইজার, দাগ, ক্যাফে ডিজায়ারে। সবশেষ বুক পকেটের গল্প নাটকে অভিনয় করে
ছিলেন আলোচনায়। তবে এবার বড় পর্দায় নিজেকে ব্যস্ত রাখতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন এ নায়িকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here