ঢাকা-১৭ আসনে উপনির্বাচন উপলক্ষ্যে যান চলাচলে নিষেধাজ্ঞা

0
304

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ১৬ জুলাই থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

Advertisement

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই আসনে নির্বাচন উপলক্ষ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠাতব্য নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৬ জুলাই দিবাগত মধ্য রাত (১২টা) থেকে ১৭ জুলাই মধ্য রাত (১২টা) পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার এবং ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

একইসঙ্গে ১৫ জুলাই মধ্য রাত থেকে ১৮ জুলাই মধ্য রাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উল্লিখিত যানবাহনগুলো চলাচলের ওপর বর্ণিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে এতদ্বারা ক্ষমতার্পণ করা হলো। এ নিষেধাজ্ঞা যথাযথভাবে বলবত করার জন্য এবং প্রয়োজনবোধে জনসাধারণের অবগতির জন্য ট্রাফিক সাইন প্রদর্শনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here