ঢাকা মহানগর দক্ষিন জেএসডি সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম এর ইন্তেকাল।

0
524

ঢাকা মহানগর দক্ষিন জেএসডি সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম (৫৫) আর নেই। গত রাত ১২:৩০ মিনিটে হাজারীবাগে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……………….রাজিউন)। আজ সকাল ১০ টায় হাজারীবাগস্থ কুলাল জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে গাজী নজরুল ইসলাম স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহচর, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন।

Advertisement

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গাজী নজরুল ইসলাম এর মৃত্যুতে হাজারীবাগ অঞ্চলের জনগণ একজন নিষ্ঠাবান রাজনৈতিক নেতা ও অকৃত্রিম বন্ধুকে হারালো।

বিবৃতিতে নেতৃবৃন্দ গাজী নজরুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here