ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ মিছিল

0
892

বিএনপি চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Advertisement

বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক তহিরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর মোল্লা, সাজ্জাদ হোসেন রুবেল, রেজাউর করিম, আশিক, সাইরুল, সংগ্রাম সহ থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পল্লবী থানা বিএনপি একটি মিছিল কমিশনার মোঃ সাজ্জাদ ও বুলবুল মল্লিকের নেতৃত্বে শুরু হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন, আবুল কালাম, আমান উল্লাহ আমান সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোহাম্মদপুর থানা বিএনপির একটি বিক্ষোভ আতিকুল ইসলাম মতিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর মিছিলটি পুলিশী বাধায় পন্ড হয়ে যায়।

দক্ষিণখান থানা বিএনপির বিক্ষোভ মিছিল হাজী দক্ষিনখান থানা বিএনপি’র সাধারন সম্পাদক  আলী আকবর আলীর নেতৃত্বে হাজী ক্যাম্প রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্হিত ছিলেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বাবলু, সহ সভাপতি মোঃ শাহজালাল, যুগ্ম সম্পাদক মোঃ আলী হোসেন রাজু, জাহাংগীর আলম, প্রচার সম্পাদক আমান উল্লা আমান, সদস্য মোঃ শাজাহান, হযরত আলী, সাইফুল ইসলাম, মোঃ দুলাল সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খিলক্ষেত থানা বিএনপির বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত। মিছিল ৩০০ ফিট বসুন্ধরা কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে এসে শেষ হয়। মিছিলে থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
খিলক্ষেত থানা বিএনপির আরেকটি বিক্ষোভ মিছিল হাজী ফজলুল হক ফজলুর নেতৃত্বে অনুষ্ঠিত। মিছিলে থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উত্তরখান থানা বিএনপির একটি মিছিল বেপারী রোড থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আহসান হাবিব মোল্লা। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বেপারী, মুকুল সরকার, নুরুজ্জামান নুরু, রুস্তম আলী, নুরুজ্জামান সরকার, সবুজ মিয়া, রায়হানুল বাছেদ, এস.এইচ খোকা, নজরুল, গাজী আব্বাস, মোমেন বেপারী, আফজাল মোল্লা, মোঃ রাহিম, আজিম, শহীদুল, মোঃ জনি, রিপন সরকার, আবু কালাম, মজিবুর রহমান, এনামুল, আকরাম, সাব্বির সহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিমানবন্দর থানা বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিমানবন্দর বাজার থেকে শুরু করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর, মোঃ দেলোয়ার, মোঃ জুলহাজ, মোঃ লিটন সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তেজগাঁও থানা বিএনপির বিক্ষোভ মিছিল এল, রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান কাজী, ইঞ্জিনিয়ার আরজু, আবু জাফর পাটয়ারী বাবু, শাহ আলম হাওলাদার, রিপন টগর, হাজী বাবু, সোহেল, জামান হোসেন, রুবেল মামুন, জুয়েল সহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিজয় স্মরণী সড়কে অনুষ্ঠিত হয়।

শেরে বাংলা নগর থানা বিএনপির একটি মিছিল সিরাজুল ইসলাম সিরাজ, শাহ আলম, তোফায়েল আহম্মেদ, আব্দুল কাদের লবু, নাছির, শামীম, ফরিদ, ফারুক, সোহেল সহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মিছিলটি স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সমরিতা হাসপাতালের সামনে গিয়ে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়।

বৃহত্তর উত্তরা থানার বিএনপির বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেগুন ও যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিকে এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান মতি, আব্দুস সালাম, হাজী দুলাল, নাজিম উদ্দিন দেওয়ান, এস.এম মনির, এস.এম হান্নান মিলন, মোঃ জাহিদ মাষ্টার, মোঃ বিল্লাল, জিয়া, প্রিন্স, মাহিদ, মাসুম, আলম, লুৎফর, মোঃ আলাউদ্দিন, জামাই মোস্তফা, আনোয়ার, শাকিল, মজনু, শাহআলম সহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিরপুর ও শাহআলী থানা বিএনপির একটি যৌথ বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টি ও আবুল হোসেন আব্দুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি রাইনখোলা বাজার থেকে শুরু হয়ে ১নং মিরপুর ঈদগাহ মাঠ পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এস.এস কায়সার পাপ্পু, শাহজামাল বাচ্চু, শাহ মোস্তাফিজুর রহমান বাবুল, হানিফ মিয়া, মোঃ হিমেল, খোকন গুলশের, মোঃ মনির সহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রূপনগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে শুরু হয়ে দুয়ারী পাড়া গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল, ইঞ্জিঃ মজিবুল হক, এস,এম মজিবুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, আলী আহমেদ রাজু, হাসান রানা, হাফিজ আহমেদ, কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দারুস সালাম থানা বিএনপির আরেকটি মিছিল এইচ.এম ইমরান, মোঃ ফারুক হোসেন, নজরুল ইসলাম ও আফজাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি দিয়াবাড়ি বাসষ্ট্যান্ড থেকে মাজার রোডে এসে শেষ হয়। এতে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশগ্রহন করে।

ভাষানটেক থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল কচুক্ষেত বাজার এর সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়।

তুরাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল আবু তাহের আবুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরো অংশগ্রহণ করে, ওমর আলী, রেজাউল করিম, মিছির আলী, আব্দুল আউয়াল, মোয়াজ্জেম, বকুল সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি ৫নং সেক্টর থেকে শুরু হয়ে ২নং সেক্টরে পৌঁছালে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়।

রামপুরা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরো অংশগ্রহণ করে জহিরুল ইসলাম ভূইয়া জহির, মোর্শেদ আলম বাবু, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল সফল করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান সর্বস্তরের নেতকর্মীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here