ঢাকা-দিনাজপুর-ঢাকা রুটে নতুন কোচ দ্বারা চালু হল একতা ও দ্রুত যান ট্রেন

0
1136

ঢাকা-দিনাজপুর-ঢাকা রুটে নতুন কোচ দ্বারাচালু হল একতা ও দ্রুত যান ট্রেন। আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে পতাকা নেড়ে এ দুটি ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রীবলেন, যাত্রীসেবার মানন্নোয়নে আমরা কাজ করে যাচ্ছি। নতুন রেল লাইন তৈরি করা হচ্ছে, আরওইঞ্জিন, কোচ আনার ব্যবস্থা করা হচ্ছে। সারাদেশের রেল লাইন কেডুয়েল গেজে রুপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে রেলও য়েতে ৪৬ টি প্রকল্প চলমান আছে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়েতে অভাবনীয় উন্নতি দেখা যাবে। বাংলাদেশের মানুষ রেলের মাধ্যমে আরও উন্নত সেবা পাবে। বিজয়ের মাসে ট্রেন দুটি সংশ্লিষ্ট এলাকাবাসির উপহার বলে মন্ত্রী উল্লেখ করেন।
উল্লেখ্য এডিবিব অর্থায়নে ১৫০ টি কোচ ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০০ টিমিটারগেজ ও ৫০টি ব্রড গেজ কোচছিল। নতুন ব্রডগেজ কোচ দ্বারা এ দুটি ট্রেন চলাচল করবে। পুর্বে ট্রেন দুটি মিটার গেজে চলাচল কর তো। এতে ১২টি কোচ আছে এবং মোট আসন সংখ্যা ৮৫২।
এ উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজসালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মোঃ আমজাদ হোসেনসহ কর্মকর্তারা ও সংশ্লিষ্ট নির্মানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here