ঢাকা দক্ষিণ সিটির মেয়ার বলেন রাস্তায় ময়লা ফেললে ওয়াসাকে জরিমানা

0
724

এজাজ রহমান: ঢাকা ওয়াসাকে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নর্দমা পরিষ্কার করে রাস্তায় ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ওয়াসাকে সতর্ক করে এ মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটির ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তাপস ওয়াসাকে এ হুঁশিয়ারি দেন। নর্দমা পরিস্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে জানিয়ে এ সময় মেয়র বলেন, ‘এ কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দুবার পরিষ্কার করা হবে।’

Advertisement

জনগণকে সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন।

তার পরও যদি সুরাহা না হয় সরাসরি আমাকে জানাবেন।’ এর আগে সকালে মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমারও বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here