ঢাকা উত্তরের মেয়র পদ শুন্য ঘোষনা

0
815

অপরাধ বিচিত্রা প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদটি শূন্য ঘোষণায় অনুমোদন দিয়েছে এলজিআরডি মন্ত্রণালয়। সোমবার দুপুরে ডিএনসিসি মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব ও মেয়র পদটি শূন্য ঘোষণায় অনুমোদন দেয় এলজিআরডি মন্ত্রণালয়।

Advertisement

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শূন্য ঘোষণার প্রজ্ঞাপনটি গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।এ বিষয়ে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য ঘোষণায় অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই গেজেট প্রকাশ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here