ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে চলছে ব্যাপক চাঁদাবাজি

0
804

ধামরাই ঢাকা  প্রতিনিধি : ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের এক্সেল লোড ষ্টেশনে চলছে গভীর রাতে ব্যাপক চাঁদাবাজি জানাগেছে , ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে যানবাহন ওজন মাপার এক্সেল লোড ষ্টেশনে রক্ষনা বেক্ষনের দায়িত্ব থাকা রেগনাম রিসোর্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জনির শেল্টারে একদল চাঁদাবাজ রাতের আঁধারে প্রকাশ্যো বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি চালাচ্ছে ।

Advertisement

এ দিকে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ চাঁদাবাজদের সাথে মিলে মিশে এক্সেল লোড ষ্টেশনে চালাচ্ছে চাঁদাবাজির রাম রাজত্ব কায়েম । যেন দেখার কেউ নেই । এক্সেল লোড ষ্টেশনে রেগনাম রিসোর্ট লিমিটেড রক্ষনা বেক্ষনের দায়িত্বে থেকে নিজেরাই হাঙ্গরের মত গিলে খাচ্ছে । রেগনাম রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জনির সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

এ ব্যাপারে মানিকগঞ্জ সড়ক ও জনপথ ( সওজর ) এক্সচেঞ্জ গাউসুল আজম এ প্রতিবেদককে বলেন , বাথুলী এক্সেল লোড ষ্টেশন রেগনাম রিসোর্ট লিমিটেড কে শুধু রক্ষনা বেক্ষনের দায়িত্ব দেওয়া হয়েছে । কোন দরপত্র হয়নি তবে চাঁদাবাজির ঘটনা খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here