ঢাকায় ২৫০ টাকা কেজি কাঁচামরিচ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11128

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11128, 'post_views_count', '0')

0

বৈরাম খা‍ ‍ঃ রাজধানীর কাঁচাবাজারগুলোতে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ, শান্ত্মিনগর, হাজীপাড়ার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

Advertisement

হাজীপাড়া বৌবাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ বিক্রি করছেন ১৮০ থেকে ২০০ টাকায়। তবে ১০০ অথবা ২৫০ গ্রাম মরিচ কিনতে দাম পড়ছে ২০০ টাকা।
এছাড়া বাজারে কোনো ব্যবসায়ী ১০০ গ্রাম মরিচ ২০ টাকা এবং ২৫০ গ্রাম মরিচ ৫০ টাকার নিচে বিক্রি করছেন না। অথচ একদিন আগেও ব্যবসায়ীরা ২৫০ গ্রাম মরিচ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছেন।
বৌবাজারের কাঁচাসবজি ব্যবসায়ী মো. বেলায়েত বলেন, আড়তে মরিচের দাম বেড়ে গেছে। বুধবারের তুলনায় শুক্রবার দিগুণ দাম দিয়ে আড়ত থেকে মরিচ আনতে হয়েছে।
তিনি আরও বলেন, বেশি দাম দিয়েও আড়তে মরিচ পাওয়া যাচ্ছে না। তিনি অল্পকিছু পেয়েছেন। কিন্তু এখানকার অধিকাংশ ব্যবসায়ীই আড়তে গিয়ে মরিচ পাননি।
শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ২৫০ গ্রাম মরিচ ৬০ টাকা দরে বিক্রি করছেন। সে হিসাবে বাজারটিতে প্রতি কেজি মরিচের দাম পড়ছে ২৪০ টাকা।
বাজারটির ব্যবসায়ী মো. আলামিন বলেন, বাজারে মরিচের সরবরাহ কম, তাই দাম বেড়ে গেছে। একদিন আগেও ২৫০ গ্রাম মরিচ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করেছেন। সেই মরিচ এখন ৬০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি করতে হচ্ছে।
কারওয়ানবাজারে আসা ক্রেতা মো. জামাল বলেন, একের পর এক জিনিসের দাম বাড়ছে। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সব বোঝা এসে পড়ছে তাদের মতো স্বল্প আয়ের মানুষের ওপর। এর আগে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়লো এখন আবার মরিচের দাম বেড়েছে। এভাবে চলতে থাকলে তো আমাদের জীবন চালানো দুরূহ হয়ে পড়বে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here