ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে কাজী গ্রেফতার

0
833

ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে কাজী গ্রেফতার

Advertisement

আশুলিয়া থেকে ইমদাদুল হক:

ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী কাজীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার(০৩ ডিসেম্বর)দুপুরে অভিযুক্ত ইউসুফ আলী কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা।সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে মুসলিম বিবহর আবদ্ধ করতো।

ভুক্তভূগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক শ্রমিক ঐ নারীর স্বামীর সাথে প্রায় ১ বছর আগে বিবাহ বিচ্ছেদের প্রায় ৩ মাস পর ঐ নারী ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করে।বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে সম্পাদনকারী কাজী কাবিন নামা বৃদ্ধি করার প্রলোভন দেখায়। পরে গত ৯ নভেম্বর সন্ধ্যায় ভুক্তভূগীকে কাবিন নামা ১ লাখ থেকে ৩ লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে কাজীর বাসায় ডেকে নেয়। পরে অনৈতিক প্রস্তাব দিলে রাজী না হওয়ায় জোর পুর্বক ধর্ষণ করে।

পরে ভুক্তভূগী নারী থানায় অভিযোগ দায়ের করলে আজ দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই)সাইদুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here