ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালানোর সময় গৃহবধূ আটক

পরকীয়া প্রেমিক বিচারে হাজির না হওয়ায় রিতাকে তার পিতার কাছে হস্তান্তর

0
1375
গৃহবধূ রিতা

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূ পরকীয়া প্রেমের টানে প্রেমিকের সাথে ঘর ছেড়ে পালানোর সময় আটক করেছে এলাকাবাসী। জানাগেছে, ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কেষ্টি নওগাও গ্রামের রমিজ উদ্দিনের ছেলে গার্মেন্টস শ্রমিক রুবেল হোসেনের সাথে দেড় বছর আগে বিয়ে হয় রিতার (১৯ ) । সিঙ্গাইর উপজেলার কানশার চর গ্রামের আব্বাস আলীর মেয়ে রিতা । বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে আরিফ হাসানের সাথে পরকীয়া প্রেমে‌ জড়িয়ে পড়ে রিতা ।

Advertisement
পরকীয়া প্রেমিক আরিফ হাসান

গত বুধবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় । পালানোর সময় প্রেমিক যুগলকে এলাকাবাসী আটক করলে ও আরিফ হাসান কৌশলে পালিয়ে যায় পরে স্থানীয় বাদশা মেম্বারের বাড়িতে নিয়ে আসে গৃহবধূকে। এ নিয়ে ঐ দিন রাতেই এক শালিস বিচার হয়। বিচারে পরকীয়া প্রেমিক আরিফ হাসান হাজির না হওয়ায় তিন দিন পর গৃহবধূ রিতাকে বাদশা মেম্বার তার পিতার কাছে হস্তান্তর করেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here