‘ড. কামাল হোসেন কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন : তথ্যমন্ত্রী

0
623

বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেনকে ঐক্যফ্রন্টের মুখোশ বলে মন্তব্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. কামাল হোসেন নিজে নির্বাচন করবেন না, রাষ্ট্রীয় পদে যাবেন না, উনি কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন?।’

Advertisement

আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সুতরাং ড. কামাল হোসেন যদি মনে করেন উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ দুষ্কর্ম ধোলাই করে সব পরিষ্কার করে দেবেন সেটা ভুল। ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি।’তিনি আরও বলেন, ‘তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি-জামায়াতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চায়। বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেওয়া। এই মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানো চেষ্টা।’’

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here