ড্রামের ভেতরে ভাঙ্গারি ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ

0
958

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ড্রামের ভেতরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খিলপাড়া এলাকা থেকে তারা দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করেন বলে জানান ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম।

Advertisement

নিহত হেলাল উদ্দিন (৩৫) পাশের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গাজী শেখের ছেলে। তিনি ঘাটাইল পৌর এলাকায় ভাঙ্গারির ব্যবসা করতেন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও হেলাল গোপালপুরের বাড়ি থেকে ঘাটাইলে তার দোকানে এসে ভাঙ্গারির জিনিসপত্র সংগ্রহে বের হন। বিকেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পান। পরে খিলপাড়া এলাকার লোকজন ধান ক্ষেতে ড্রামের ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেয়। তিনি আরো বলেন, লাশটি দ্বিখণ্ডিত ছিল। ধারণা করা হচ্ছে, হেলালকে পরিকল্পিতভাবে হত্যা করে ড্রামের ভিতরে লাশ ভরে ওই ক্ষেতের মধ্যে ফেলে যায় খুনিরা। কারা কী কারণে হেলালকে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা পরিবারের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here