ডেথ ওভারের ত্রাস মালিঙ্গার জীবনে কালো দাগও রয়েছে

0
903

লাসিথ মালিঙ্গার ২২ গজকে বিদায় জানিয়েছেন। শেষ ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। ক্রিকেট মাঠে বেশ কিছু কী’র্তি রয়েছে তাঁর দখলে।

Advertisement

তবে ডেথ ওভারের ত্রাস মালিঙ্গার জীবনে কালো দাগও রয়েছে। অবসরের সময়ই প্রকাশ্যে এলো সব খবর। এই তারকা নিজের বাবা-মায়ের সঙ্গে স’ম্পর্ক ত্যাগ করেছেন বহুদিন আগে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুয়ায়ী, মালিঙ্গা নাকি প্রায় ১০ বছর নিজের গ্রামের বাড়ি যাননি। মা-বাবার খোঁজ নেওয়া তো দূরের কথা। কী’ অবস্থায় রয়েছেন তাঁর বৃদ্ধ মা-বাবা তা জানার প্রয়োজনবোধও করেননি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা তারকা। গলের রাথগামা গ্রামে বড় হয়ে ওঠেন মালিঙ্গা। সেখানেই বোলিংয়ে প্রাথমিক হাতেখড়ি তাঁর। সমুদ্রের পাশে নারকোল নিয়ে বোলিং করতেন তিনি।

তারপর ধীরে ধীরে বড় হয়েছেন মালিঙ্গা। ক্রিকেটার হিসেবে আকাশছোঁয়া উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন তিনি। বোলার হিসেবে শ্রীলঙ্কান ক্রিকে’টে মহীরূহের ভূমিকা পালন করেছেন বছরের পর বছর। গোটা বিশ্বে ক্রমশ যখন নিজেকে প্রচারের আলোকবৃত্তে সরিয়ে নিয়েছেন, তখনই আস্তে আস্তে অন্ধকারের দুনিয়ায় হারিয়ে গেছেন মালিঙ্গার মাবাবা। গলের ছোট গ্রাম ছেড়ে মালিঙ্গা এখন কলম্বোর বাসিন্দা।

প্রায় একদশক আগে গলের সেই গ্রামে গিয়েছিলেন মালিঙ্গা। গ্রামের বাড়িতে একা থাকেন মা-বাবা। সেলাইয়ের কাজ করে সংসার চলে। মালিঙ্গা নিজের অর্থ দিয়েও সাহায্য করেন না মা-বাবাকে। মালিঙ্গার মা বলেন, ‘‌ছেলে কলম্বোর জীবনযাত্রা পছন্দ করে। তাই গলের বাড়িতে আসতে চায় না। চার মাস আগে একবার কলম্বো গিয়েছিলাম। তখন ওর সঙ্গে দেখা হয়েছিল।’

মালিঙ্গার মা-বাবা যে বাড়িতে থাকেন, সেই বাড়িও পাকা নয়। তবে সেই বাড়ির ঘরের দেওয়ালে মালিঙ্গার একাধিক ছবি লাগানো রয়েছে। মালিঙ্গা অবসরের পরই পাড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ায়। গ্রাম ছেড়ে দিয়েছিলেন আগেই। এবার ছেড়ে দেবেন দেশও। বৃদ্ধ মা-বাবা কেবল অন্ধকারে বসে প্রহর গুনবেন, গুণধর ছেলে ফিরে আসার প্রতীক্ষায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here