ডেঙ্গু মোকাবেলায় নগরের বিট পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
675

অপরাধ দমনের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনী৷ এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Advertisement

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছে পুলিশ বাহিনী।

তিনি বলেন, সিটি করপোরেশন আইনেই বাড়ি ঘরের চারপাশ পরিচ্ছন্ন না থাকলে শাস্তির বিধান রয়েছে৷ ডেঙ্গু মোকাবেলায় নগরের বিট পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। নগরবাসীকে সাথে নিয়ে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন মন্ত্রী৷

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here