ডিএমপির অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৮

0
475

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

Advertisement

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার ৭৮১ পিস ইয়াবা, ১৪৫.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, তিন কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here