ডিএনসিসি নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : ফখরুল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11683

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11683, 'post_views_count', '0')

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিএনসিসি নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে বিএনপিতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা এখনও

Advertisement

ডিএনসিসি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেইনি। তবে স্থানীয় সব নির্বাচনেই আমরা অংশ নিয়েছি। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয়নি তা প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন সকাল ১০টায় তারা ভোট কেন্দ্র দখল করেছিল। আগাম নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকবেন না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচন কালকে হলে কালকেই চাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here