ডায়মন্ড ওয়ার্ল্ড লি: উত্তরা শো-রুমের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ক্রেতাদের নিয়ে এক জাকজমক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের জুয়েলারী শিল্পের অতিপরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড এ প্রতিষ্ঠানটি। গতকাল ১২ ডিসেম্বর বিকালে উত্তরা জনপথ রোডের নোয়াব ম্যা নশনে অবস্থিত শো-রুমের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
বর্ষপূর্তিতে এসময় উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লি: ঊর্দ্ধতন কর্মকর্তা সহ উত্তরার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরা, উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত ক্রেতারা বলেন, ডায়মন্ডের গহনা, সোনা ও প¬াটিনাম জুয়েলারীর নিত্য নতুন ডিজাইনের গহনার আন্তজার্তিকমান সম্পন্ন পণ্য উত্তরা থেকে কেনার এ দূলর্ভ সুযোগ করে দেওয়ার জন্য আমরাও ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই।
ক্রেতারা আরো বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড এর কাস্টমার কেয়ার এর সেবা সত্যিকার অর্থেই ক্রেতাবান্ধব। বিশেষ করে বিক্রয়ত্তোর সেবার ক্ষেত্রে পণ্যের রিপিয়ারিং, রক্ষণাবেক্ষণ ও অনলাইন সেবা যুগোপযোগি। আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রসারে উন্নতি কামনা করছি।

