ডাক্তারের বিরুদ্ধে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ

0
185

নোয়াখালী প্রতিনিধি:  চৌমুহনীর চৌরাস্তায় প্রাইম হসপিটাল ইউনিট ২ এর ডাক্তার বাবলু কুমার বনিকের বিরুদ্ধে রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতরাতে হসপিটালের চেম্বারে এ ঘটনা ঘটে।

Advertisement

ভুক্তভোগী নারী জানান, গ্যাস্ট্রিকের সমস্যা থাকায় গ্যাস্ট্রো এন্টারোলজি ডাক্তার বাবলু কুমার বনিকের কাছে যান তিনি। এ সময় হাতে গ্লাভস পড়া ছাড়াই তার জামার ভিতরে হাত ঢুকিয়ে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় স্পর্শ করেন ডাক্তার।

পরে তিনি চিৎকার করলে স্বজনরা ছুটে আসেন। খরব পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাক্তার বনিক কৌশলে হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনায় নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে কেউ কথা বলতে রাজি হননি। পাওয়া যায়নি ডাক্তার বাবলু কুমার বনিককেও।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here