অবি ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ‘ঠাকুরগাঁও শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে আটক ওই নারীর সঙ্গে অবৈধ মেলামেশারত অবস্থায় জয় চৌধুরী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার জরিমানা করে তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চেয়ে জয় চৌধুরীর মুঠোফোনে কল করা হয়। তিনি ঘটনা অস্বীকার করে মুঠোফোনের লাইন কেটে দেন।

