টয়লেট দেখে মানুষ চিনা যায় : ঢাবি উপাচার্য

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 10202

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (10202, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা প্রতিবেদক
সারা দেশে শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বিশ্ব টয়লেট দিবস’ পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ঢাবি’র টিএসসি’তে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রাত্যহিক জীবনে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবহার, সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের প্রয়োজনীয়তা এবং সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ সস্নোগান নিয়ে দিবসটি পালন করা হয়। দিনের শুরুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে টিএসসি মিলনায়তনের সামনে থেকে ১টি র্যালি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন টিএসসি’র মহাপরিচালক মহিউজ্জামান চৌধুরী ময়না, কাজী এন্টারপ্রাইজের হেড অফ সেলস সোহেল হাওলাদার এবং ব্রান্ড ম্যানেজার সাজফিনা সিরাজ প্রমুখ। এতে রাজধানীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপাচার্য বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব উপলব্ধি করে ২০০১ সাল থেকে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন দিবসটি বিশ্বব্যাপী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে জাতিসংঘ এ দিবসটিকে ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’ হিসেবে ঘোষণা দেয়। এ র্যালিটির মুখ্য উদ্দেশ্য হলো টয়লেট ব্যবহারে মানুষকে সচেতন করে তোলা, টয়লেটের শতভাগ ব্যবহার নিশ্চিত করা।
বাড়ির টয়লেটের অবস্থা দেখে মানুষের সভ্যতাজ্ঞান বিচার করা যায় মন্তব্য করে তিনি আরও বলেন, এ ধরনের প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে যত্রতত্র মলমূত্র ত্যাগের নেতিবাচক ফলাফল সম্পর্কে মানুষ আরও ভালোভাবে জানতে পারবে। একই সাথে মানুষ সচেতন হয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সভ্য সমাজে ১ জন মানুষের বাসার টয়লেটের অবস্থা দেখে খুব সহজেই তার ভদ্রতাজ্ঞান, সভ্যতাজ্ঞান যাচাই করা যায়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here