ট্রাফিক বিভাগ ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো কেক কেটে

1
713

প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় বলেন, জনগণের আস্থা ও ভালবাসায় ডিএমপি এগিয়ে চলছে। বিগত দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় মালিক শ্রমিক নেতাসহ সকল শ্রেণী এবং পেশার জনগণ সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন।

Advertisement

এমন সহযোগীতা ভবিষ্যতেও প্রত্যাশা করছি আমি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতায় আমরা আগামী দিনগুলোতে ট্রাফিক উত্তর বিভাগের দায়িত্বধীন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরো গতিশীল করবো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বিভাগের গুলশান জোনের এডিসি মোহাম্মদ নাজমুল আলম, উত্তরা জোনের এডিসি রহিমা আক্তার লাকী, ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য কর্মকর্তা প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here