ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

0
535

বগুড়া-নাটোর মহাসড়কে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলো বগুড়া সদর উপজেলার কুকরুল গ্রামের হাফিজার রহমানের ছেলে সুমন (২৮), শাজাহানপুর উপজেলার কৈগাড়ী খাদাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আনোয়ার হোসেন (২৫) এবং নন্দীগ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান (৫২)।

Advertisement

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ফাঁড়ির টিএসআই আব্দুল আজিজ মন্ডল জানান, বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম কৃষি কলেজের পাশে পারটেকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, বগুড়ার শাকপালা থেকে নন্দীগ্রামগামী একটি যাত্রীবাহী লেগুনার সাথে নন্দীগ্রাম থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যায়। হাসপাতালে সাতজন চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী। এঘটনায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ ঐ ট্রাকটি আটক করেছে বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here