ট্রাক চুরি সিন্ডিকেটের মূলহোতা মনির গ্রেপ্তার

0
657
?

দেশের ট্রাক চোর সিন্ডিকেটের ‘মূলহোতাকে’ গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ।

Advertisement

ট্রাক চুরি সিন্ডিকেটের মূলহোতা মনির। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আদর্শপাড়া এলাকায়। গত বুধবার চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে মনিরকে গ্রেপ্তার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে এসপি জানান, গত ৬ জুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে একটি ট্রাক চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে জেলা ডিবি পুলিশ রাজবাড়ি জেলা থেকে আবদুল আহাদ নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার তথ্যেরভিত্তিতে রাজশাহী থেকে সুজন ও আরিফ নামে আরও দুজনকে আটকের পর পুলিশ সারাদেশে ট্রাক চুরির মূলহোতা মনিরকে শনাক্ত করে।

চট্টগ্রাম থেকে মনিরকে তাকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, সারাদেশ থেকে ট্রাক চুরির পর বিআরটিএর এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ট্রাকের নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরি করা হয়। একটি সিন্ডিকেটের মাধ্যমে পরে তা বিক্রি করে দেয়া হয়।

এসপি মো. শহীদুল্লাহ আরও জানান, মনিরকে জিজ্ঞাসাবাদে সারাদেশ থেকে প্রায় ৮০টির মতো ট্রাক চুরির তথ্য পেয়েছে পুলিশ। এখন এসব ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here