ট্রাক চাপায় গুরুতর আহত সাংবাদিক স্ত্রী নিহত

0
1108

অনলাইন ডেস্ক: দৈনিক সংগ্রাম পত্রিকার শার্শার প্রতিনিধি আনোয়ারুল কবির স্বস্ত্রীক গ্রামের বাড়ি মণিরামপুর থেকে বেনাপোলের বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল সড়কের শার্শা হাইস্কুলের সামনে পৌঁছালে যশোর থেকে বেনাপোলগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেলিনা আক্তার পড়ে যান।

Advertisement

 

তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক আনোয়ারুল কবিরের স্ত্রী সেলিনা আক্তার (৪৫)। এসময় গুরুতর আহত হন কবির। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোরের শার্শা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সাংবাদিক আনোয়ারুল কবির গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় নাভারন হাসপাতালে ভর্তি করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here