ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

0
564

ঝিনাইদহে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে প্রবল বর্ষণের মধ্যে শহরের কাছে লাউদিয়ায় হতাহতের এ ঘটনা ঘটে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে একজনের নাম আসলাম।

Advertisement

বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। অন্য হতাহতদের নাম-পরিচয়ও পুলিশ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি। পুলিশ কর্মকর্তা কনক কুমার বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশার আরও ছয় যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here