ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
578

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মকলেছুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নর তিলন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।

Advertisement

তিনি জোয়ানপুর ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একটি ট্রাক মহাদেবপুর থেকে মাতাজি হাটের দিকে যাচ্ছিল। অপরদিকে মাতাজি হাট থেকে মোটরসাইকেল যোগে আতিকুর রহমান মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মকলেছুর নামক স্থানে পৌঁছলে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতিকুর রহমান মারা যান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here