ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী পিষ্ট

0
763

সাতক্ষিরা সংবাদদাতাঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকবর আলী গাজী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী গাজী কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সামাতুল্লাহ গাজীর ছেলে।

Advertisement

 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, আকবর আলী গাজী সকালে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে উজিরপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া বাজারে পৌঁছালে কালীগঞ্জ থেকে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় রাজাপুর থেকে জনতা ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here