সম্প্রতি বরখাস্তকৃত টি টি ই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার নির্দেশ এবং পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, আজ রেল ভবনে তার নিজের দপ্তরে আগত সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনাটা বের হয়ে আসবে। তিনি বলেন,গতকাল পর্যন্ত তিনি জানতেন না যে অভিযোগকারীরা তার স্ত্রীর আত্মীয়। তিনি পরে জানতে পেরেছেন। তবে মন্ত্রীর স্ত্রী শুধুমাত্র অভিযোগ করেছেন,কাউকে সাসপেনশন করতে বলেননি।
টিআইবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন , টিআইবি দ্রুত সময়ে একটি বিবৃতি দিয়েছে। এখানে মন্ত্রীর কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা দেখার আগেই তারা এটা করেছে।
টিটিই,র বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ…..রেলপথমন্ত্রী
Advertisement
Advertisement

