টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে এমপির ফটোসেশন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 57771

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (57771, 'post_views_count', '0')

0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে ‘ফটোসেশন’ করে আলোচনার জন্ম দিলেন সংরক্ষিত আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ।

Advertisement

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এমনটি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া প্রমুখ।

তবে সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন, তিনি জাতীয় সংসদ ভবনে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ কারণে এখানে তিনি টিকা নেননি। কিন্তু ফটোসেশন নিয়ে তিনি কোনো কথা বলেননি। এমপি টিকা নেওয়ার ভাব করে ছবি তুলেছেন মাত্র।

এমপির এমন ফটোসেশনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিষয়টি বিকালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে নানান জনের নানান মন্তব্য পরিলক্ষিত হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়ার সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, সাংসদ উম্মে ফাতেমা টিকা গ্রহণ করেননি। তবে ফটোসেশনটি হয়েছে শুধু তার আগ্রহের কারণে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো.একরাম উল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে জানাচ্ছি।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বুথে টিকা দেওয়া হয়। তিনটি বুথের দায়িত্বে আছেন ২৪ জন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া আছেন ৪৮ জন স্বেচ্ছাসেবী। এ পর্যন্ত সরাইলে ৪৬০ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here