টাঙ্গাইল জেলা কার্যালয় বাজার তদারকি

0
537

০৭ অক্টোবর, ২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী জেলার কালিহাতি উপজেলায় তদারকি করেন। তদারকিকালে কয়েটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ লঙ্ঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Advertisement

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য বাজারে সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here