টাকার অভাবে অনেক নেতা সন্তানদের বিয়ে দিতে পারেন নাঃ কাদের

186

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12972

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12972, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা প্রতিবেদকঃ টাকার অভাবে আওয়ামী লীগের অনেক নেতা তাদের সন্তানদের বিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য মৃত মতস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল

Advertisement

কাদের বলেন, ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী ছিলেন। ওনার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবে না। তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা অনেকে অনেক সম্পদ গড়ে তুলি। কিন্তু ওনার মধ্যে এ ধরণের প্রবণতা ছিল না। তিনি টিনের ঘরে থাকতেন। আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা টাকার অভাবে ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, লেখাপড়া করাতে পারেন না। এটাই আওয়ামী লীগ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here