টন্গীতে অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়-হুমকি

0
500

টংগী প্রতিনিধিঃ টংগীতে অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পএিকায় সংবাদ প্রকাশ করায় সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ শাহজাহান হাসানকে টার্গেট করে এলাকার প্রভাবশালী কতিপয় ব্যাক্তি প্রাননাশের হুমকি দেয়। এ ব্যাপারে টঙ্গী পুর্ব থানায় একটি জিডি করা হয়েছে। জিডি সুত্রে জানা যায় টঙ্গীর তিস্তার গেইট এলাকায় মৃত তমিজ ঠিকাদারের ছেলে হাজী নজরুল ইসলাম, একই এলাকার হাজী বাবলু, টঙ্গীর বউ বাজার এলাকার জাহাঙ্গীর আলম (কবিরাজ) টঙ্গী গাজীবাড়ী এলাকার শাজাহান মুন্সির ছেলে ইব্রাহীম খলিল, তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এরা এলাকায় সরকারি বেসরকারি জমি দখল, চাদাবাজি,ঠিকাদারি নিয়ন্ত্রণ করা, মাদক ব্যবসা,জুয়াখেলা নিয়ন্ত্রণ করে আসছে।টঙ্গী এলাকার গার্মেন্টস শিল্প কারখানা,পরিবহনে চাঁদাবাজি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ও রাজনৈতিক ছএ ছায়ায় আধিপত্য বিস্তার করে লুটপাটে মেতে উঠেছে।

Advertisement

এই বিষয় নিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় ধারাবাহিক ভাবে প্রকাশ করায় এই হুমকি প্রধান করে। এতে গত ১০ই আগষ্ট মোঃ শাহজাহান হাসান বাদী হয়ে এদের বিরুদ্ধে টঙ্গী পুর্ব থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। জিডি নং৪৮০।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here