টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা নগদ ৯৩ হাজার টাকা সহ আটক-১

0
407

হাসি দেওয়ান: ২১ শে সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (সেবা) মহোদয় এর দিক নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিন মো: মাহবুব উজ-জামান এর নির্দেশে, টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মুস্তাফিজুর রহমানের তত্বাবধানে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই মো: কায়সার হাসান ফারুকের নেতৃত্বে, এস আই বিশ্বজিৎ মজুমদার, এএসআই মো: সেলিম হোসেন সঙ্গীয় ফোর্স সহ অত্র থানাধীন শিলমুন পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয়ের জন্য একটি বড় চালান এনেছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২১ শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় সেখানে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: হারুন (৩৫), পিতা: শাহ আলম, মাতা: হাজেরা বেগম, গ্রাম: শিলমুন (পশ্চিমপাড়া, নাসিমা বেগম এর বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব,গাজীপুর মহানগরে গ্রেফতার করে। সেই সময় তার বসত ঘরের খাটের নিচ হইতে ০৬ কেজি গাঁজা ও মাদকের বিক্রয়লদ্ধ ৯৩ হাজার টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

Advertisement

আসামি দীর্ঘদিন যাবত টঙ্গী, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে। আসামির নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিকে অদ্য ইং ২১/০৯/২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান বলেন আমার অত্র থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই কিশোর গ্যাং এবং চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যেকোনো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here