ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

0
543

দুর্বৃত্তরা সাইফুল ইসলাম (৩২) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে । শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের সৈনিক ও বংকিরা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।

Advertisement

 

নিহতের ছোট ভাই নৌবাহিনীর সদস্য মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে তারা বদরগঞ্জ বাজার থেকে সাইফুলের শ্বশুর ছামছুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনজন এক মটরসাইকেলে গ্রামে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি হাওনঘাটা মাঠের মধ্যে পৌঁছালে ১০/১২ জন দুর্বৃত্ত গাছ কেটে রাস্তায় ফেলে তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে সাইফুলের বাদানুবাদ হয়।  এক পর্যায়ে তারা প্রথমে সাইফুলের হাতে ও পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আব্দুল লতিফ জানান, সাইফুলের স্ত্রী শাম্মি আক্তার অ্যাথলেটিক হিসেবে বিশ্বের বহু দেশে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে খ্যাতি অর্জন করেছেন। আবু হামজা ও আবু হুরাইরা নামে তাদের দুই সন্তান রয়েছে। এদিকে খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান হাসপাতালে ছুটে যান। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুর্বৃত্তদের ধরতে  অভিযান শুরু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here