ঝিকরগাছার ৪ বছরের শিশু কন্যা শার্শায় পানিতে ডুবে মৃত্যু

0
167

আঃজলিল স্টাফ রিপোর্টার:– যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে।৪ বছরের একশিশু কন্যা শার্শা উপজেলা কায়বা বাগুড়ি কলেজ রোড সংলগ্ন এলাকার পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

Advertisement

১৮/২/২৪ তাং রবিবার বেলা ৩টার দিকে পাশ্ববর্তী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত্যু কন্যা শিশুটি যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের অসহায় খেটেখুটে খাওয়া ভ্যান চালক রাজু আহমেদের ছোট মেয়ে।

স্থানীয় এলাকা বাসি ও পারিবারিক ভাবে জানা যায় যে, , শিশুটির মা পরের বাড়ীতে ঝি এর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।

কোথাও না পেয়ে কাজের বাড়ির পাশ্ববর্তী পুকুরে ফতেমাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কন্যা শিশুটির এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির জানাযার নামায মাগরিব নামাজ শেষে শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে মৃত্যু শিশুটি শংকরপুর কুলবাড়ীয়া কবর স্থান ময়দানে তার দাফন কাজ সম্পাদনা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here