ঝালকাঠিতে টানা বর্ষণে পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত, রাস্তাঘাট ফাঁকা

0
653

ঝালকাঠি প্রতিনিধি: গভীর সমূত্রে নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে ২ দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত। নদীতে স্বাভাভিকের চেয়ে পানি বৃদ্ধি পেলে তলিয়ে যায় নদীর কিনারে বসবাসরত ঘরবাড়ি। গত ২/৩ দিন যাবত ভারিবর্ষনের ফলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বৃস্টির কারনে রাস্তাঘাট ফাক, লোকজন নেই বললেই চলে। এ ছাড়া বিষখালী নদী তীরবর্তী অঞ্চলের বাগানবাড়ি কাচারাস্তা, পুকুর, মাছের ঘের প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে রাজাপুর সদর, বড়ইয়া, সাতুরিয়া, মঠবাড়ি, গালুয়া ও শুক্তাগড় ইউনিয়নের নদী তীরবর্তীসহ শহরের বাগান বাড়িতে ও রাস্তাঘাটে। বসতঘরে পানি প্রবেশ করেছে অনেকের।

Advertisement

বিষখালি নদী এলাকার বাসিন্দারা জানান, এ এলাকায় ৯ টি গ্রামের ফসলের ক্ষেত, মাছের ঘের, পথঘাট, বাগানবাড়ি পানিতে তলিয়ে গেছে, স্বাভাবিক জোয়ারের তুলনায ২/৩ ফুট পানি বৃ্িদ্ধ পেয়েছে।

মঠবাড়ি বাসিন্দারা জানান মঠবাড়ি, মানকি, সুন্দর, পুখরীজানা, নাপিতের হাট এলাকা প্লাবিত হয়েছে। বাড়ি ঘরে পানি ঢুকেছে। মাছের পুকুর তলিয়ে গেছে। রোপা বীজতলাও তলিয়ে রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here