জেল হেফাজতে আতঙ্কে রয়েছে দু’জনেই

0
599

ভারতের পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ করেই ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে একজন। চলতে থাকে ধর্ষণকাণ্ড। আর গোটা ঘটনা ভিডিও করছে আর একজন।এমন সময় রুটিন টহল দেওয়ার সময় ট্রেনের কামরায় উঠেই চমকে যান জওয়ানরা।

Advertisement

পরে তরুণীকে উদ্ধার করে একজনকে ধরার সময় পালিয়ে যায় অন্যজন। পিছু ধাওয়া করে তাকেও গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার পর হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার পরেই চমকে যান জিআরপি’র জওয়ানরা। চিকিৎসকরা জানান, ২২ বছর বয়সী ধর্ষিতা তরুণী এইডস আক্রান্ত। অপরাধীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এই কথা শোনার পর থেকেই ঘুম উড়েছে দুই অভিযুক্তের।

পুলিশ জানিয়েছে, জেল হেফাজতে আতঙ্কে রয়েছে দু’জনেই। মৃত্যুভয় চেপে বসেছে। যদিও গ্রেপ্তারকৃতদের মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিহারের কাইমুর জেলার বাসিন্দা ওই তরুণী স্বামীকে হারিয়েছেন বছর কয়েক হল। গয়ার অ্যান্টি-রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল তার। রুটিন টেস্ট করাতেই পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন তিনি। এই ঘটনার পর বীরেন্দ্র প্রকাশ সিং ও দীপক সিংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here