বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সহ সভাপতি মো: মতিয়ার রহমান গুরুত্বর অসুস্থ্য হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য মতিয়ার রহমানকে রমেক হাসপাতালে দেখতে যান রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম মিলন, । উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নওশাদ রশীদ, মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, জেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আমিন সরকার প্রমুখ। নেত্রীবৃন্দরা মহান আল্লাহতালার নিকট তার আশু রোগমুক্তি কামনা করেন।
