জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0
134

মিজানুর রহমান(সিটি রিপোর্টার): বুধবার যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

Advertisement

দিবসের সূচনায় প্রথম প্রহরে রাত ১২টা ৩ মিনিটে জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানার  ৩ নং সেক্টর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করেন সংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন,জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন’ এর  সভাপতি  জেমস্ একে হামীম,সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান অভি,সহ-সভাপতি মোঃ আবুল হোসেন মূধা,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা স্বপন,প্রচার সম্পাদক সিয়াম আহম্মেদ,উপদেষ্টা মোঃ জাবেদ আল-মামুন সহ উক্ত সংগঠনের সকল সদস্য বূন্দ।পরে শহিদ স্তম্ভে পর্যায়ক্রমে আওয়ামী লীগ-সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here