জেএসডির জাতীয় পরিষদের সভা শুরু সরকার বিপর্যয়ের মুখে.আ স ম রব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64063

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64063, 'post_views_count', '0')

0

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘কতিপয় মন্ত্রী এবং দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে নির্বাচন বিহীন সরকার নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে। সরকার ক্রমাগতভাবেই রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আস্থা হারাচ্ছে। রাজনীতি বিচ্ছিন্নকরণের প্রক্রিয়ায় সরকার নিজেই এখন আরো  বিপর্যস্ত। গণতন্ত্র, নির্বাচন ও সুশাসনের অভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক সুস্থিরতাকে অস্থির এবং ভীতিকর করে তুলছে। বিচারবহির্ভূত হত্যা, গুম এবং ভিন্নমতকে দলন করার সরকারের অপকৌশল দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।কয়েক কোটি মানুষের আর্থিক দুরবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং আইন শৃংখলার অবনতিতে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। কেবলমাত্র ‘উচ্চ প্রবৃদ্ধি’ দারিদ্র বিমোচন বা বৈষম্য হ্রাসসহ সকল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারেনি বরং দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। তাই বিদ্যমান উপনিবেশিক নীতি পরিবর্তন করে যুগোপযোগী নীতি প্রণয়ন করে হতদরিদ্র মানুষের কর্মসংস্থান এবং দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি কৌশল প্রণয়ন করতে হবে। অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা প্রণয়ন করতে পারলে তা হবে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। এই অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার রাজনৈতিক রূপ হচ্ছে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’। এই ধরনের ব্যবস্থায় সমাজের সকল অংশের মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং ধ্বংসপ্রাপ্ত রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধিত হবে।

Advertisement

বাংলাদেশে বিদ্যমান রাজতন্ত্র অবসানে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে উপনিবেশিক শাসনব্যবস্থা উচ্ছেদ করে জনগণের সরকার তথা ‘জাতীয় সরকার’ গঠন করতে হবে। এ লক্ষ্যে সংগঠনকে উপযোগী করে গড়ে তুলতে হবে।

ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির জাতীয় পরিষদের সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যে আ স ম আবদুর রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মোহাম্মদ তৌহিদ হোসেন, বাবু হীরালাল চক্রবর্তী, জনাব কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনসার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন প্রমুখ। 

সভা এখনো চলমান রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here