জুয়েল কসাই আবারো বেপরোয়া

0
646

১৯ মামলার আসামী অস্ত্রধারী হাসিমপুরের বাহিনী প্রধান জুয়েল কসাই আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে সে অস্ত্রসহ দলবল নিয়ে ঘোরাঘুরি করছে। শান্তর বাগানে গড়ে তুলেছে টর্চার সেল। ফলে একালাবাসীর মধ্যে সর্বদা আতংক বিরাজ করছে।

Advertisement

রাত হলেই বাহিনী প্রধান জুয়েল কসাই এলাকায় মাদক, ডাকাতি সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের আকড়ায় পরিণত করেছে। জুয়েল যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে হাসিমপুর গ্রামের আমজেদ কসাইয়ের ছেলে। হাসিমপুর এলাকার শান্তর বাগানে তার একটি ডেরা। এখানে একটা কুড়ে ঘরে গড়ে তুলেছে টর্চার সেল। এখান থেকে সকল কর্মকান্ড পরিচালিত হয়।

এলাকাবাসী জানায়, জুয়েল বাহিনী প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরা জামায়াত-বিএনপির আমলে বিএনপির আশ্রয়-প্রশয়ে ছিল। এখন তারা নব্য আওয়ামী লীগ হয়ে তাদের কর্মকান্ড চালাচ্ছে। জুয়ের অন্যতম সহযোগি এলাকার ডাকাত দলের সরদার বুলি ডাকাতের ছেলে মুন্না ওরফে পিচ্চি মুন্না। ডাকাতি করতে যেয়ে ক্রস ফায়ারে নিহত হয় বুলিু ডাকাত।

তার পিতার মৃত্যুর পর বাহিনী চালাচ্ছে ছেলে মুন্না ও জুয়েল। অস্ত্রধারী ডাকাত জুয়েল ও মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, জমি দখল সহ সকল অপকর্ম চালায়। এমন কি হত্যা গুম-খুনের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। এ বাহিনীতে আরো যারা রয়েছে তারা হলেন ইদ্রিস, রেজাউল সহ আরো অনেকে।

জুয়েল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুন্না। অস্ত্রধারী ডাকাত জুয়েল বাহিনীর কমান্ডার মুন্নার ভয়ে এলাকার শান্তি প্রিয় নারী-পুরুষ ঠিক মতো ঘরে ঘুমাতে পারেনা। এলাকার বখাটেদের নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে এ জুয়েল ও মুন্না। এ বাহিনী সম্প্রতি বাহাদুরপুর গ্রামে হাসানের বাড়িতে ডাকাতি করতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। তারা একটি মটর সাইকেল ও নগদ অর্থ লুট করে।

ভুক্তভোগী পরিবার মামলা করলেও কারোর নাম উল্লেখ করেনি নিরপত্তার ভয়ে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসানকে জুয়েল অস্ত্র ঠেকিয়ে গুলি করলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে। এ ঘটনাই মামলা করে হাসান। এখন সেই মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে জুয়েল ও তার বাহিনী। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হাসান। অস্ত্রধারী ডাকাত, চাঁদাবাজ ও ছিনতাইকারী, ইভটিজিং, ধর্ষণ, জমি দখল এইসব অপকর্ম থেকে রেহাই পেতে এলাকাবাসী প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

কোতয়ালী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, জুয়েলকে গ্রেফতার করতে একাধিক বার অভিযান চালানো হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না। অভিযান অব্যবহত থাকবে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here