জিয়াউর রহমানে ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজদিখানে উপজেলা শ্রমিক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

0
574

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির সহযোগী সংগঠন উপজেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ৯ জুন শনিবার উপজেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতারে মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিকদল সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়ার সঞ্চালনায় ও উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ নজরুল ইসলামের সভপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, সিরাজদিখান উপজেলা বিএনপি সাধারাণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদ মোঃ সোহেল আহম্মেদ।

Advertisement

এছাড়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীরা আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নেন।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, দির্ঘায়ূ ও সুস্থ্যতা এবং বিশ্বের সকল ধর্মপ্রান মুসল্লিদের শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here