জায়েদ খানের অনৈতিক য়তসব ফাঁস

0
789

টানা ৪ বছর ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা জায়েদ খানের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। গত তিনবছরে ১৮৪ জন অভিনয় শিল্পীর ভোটাধিকার স্হগিত করে রেখেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। সম্প্রতি আলোচিত নায়িকা পরীমনিরও সদস্য পদ সাময়িকভাবে স্হগিত করে এ সংগঠনটি। জানা গেছে, এ নায়কের সঙ্গে বিরোধের জেরেই বেশীরভাগকে সদস্যপদ খোয়াতে হয়েছে। কয়েকদিন আগেই জায়েদ খান বক্তব্য দিয়েছিলেন একটা দুইটা শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের মানহানি হয় সেটি মেনে নেয়া যায় না। পরিমনি ইস্যুতে শিল্পী সমিতির সাধারন সম্পাদক হিসেবে নায়ক জায়েদ খানের এমন কথা খুব স্বাভাবিক এবং প্রত্যাশিতও বটে। বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা সিলভী। তার মা জানান, চোখের সামনে মেয়ের সম্ভাবনাময় ভবিষ্যত নষ্ট হয়ে গেছে। এই সিলভীকে নানানভাবে হেনস্তা করেছে জায়েদ খান। অভিযোগ তার মায়ের। সিলভী অবশ্য সবার মায়া ত্যাগ করে করোনায় মারা যান।

Advertisement

শুধু সিলভী নয়, এমন অনেক অভিযোগ আছে এ নায়কের বিরুদ্ধে। জায়েদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অনেককেই দিতে হয়েছে মূল্য। অভিযোগ করেছেন নায়িকা সিমু. সাদিয়া মির্জাসহ অনেকে। এছাড়া তার বিরুদ্ধে শিল্পী সমিতির নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে।

চিত্রনায়িকা বেবী বলেন, জায়েদ খান শিল্পী সমিতির নাম ভাঙিয়ে প্রচুর অর্থ কামিয়েছেন। এগুলো নিয়ে ফিসফাস করলেই তিনি তার ক্ষমতার প্রয়োগ করেন।

চলচিত্র তারকা সাকিব খান গত রোববার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে বর্তমান কমিটির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেও সরাসরি কথা বলতে রাজি হননি।

তবে ওমর সানি দেশের প্রথম সারির গণমাধ্যমকে জানিয়েছেন তার ক্ষোভের কথা। আর পরিচালক কাজী হায়াত এসব বিষয়ে নিজের হতাশা প্রকাশ করেন দেশের প্রথম সারির গণমাধ্যমের সাথে আলাপকালে।

এ দিকে জানা গেছে আরো অনেক কথা। শুধু সিনেমার মধ্যেই নয়।অভিযোগ আছে জায়েদ খান এবং তার ভাইয়ের নামে নানা ধরনের সব অভিযোগ। র দুই ভাইয়ের বিরুদ্ধে নিজের প্রভাব খাটিয়ে নিজ জেলা পটুয়াখালিতে একটি বাড়ি দখলেরও অভিযোগ আছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেছে পরিবারটি। সাধারণ শিল্পীদের আশা, অভিযোগ সব আমলে নিয়ে সত্য উদঘাটনে উদ্যেগী হবে প্রশাসন। তবে জায়েদ খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here