‘জালিয়াতির সুস্পষ্ট প্রমাণেও উদাসীন কেন কেন্দ্রীয় ব্যাংক’

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81332

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81332, 'post_views_count', '0')

0

ব্যাংকার্সসি লেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার (জব আইডি
নং-১০১৮০) নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ থাকায় নিয়োগ পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা
নেওয়ার দাবি জানিয়েছে নিয়োগ পরীক্ষার্থীরা।

Advertisement

সোমবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
‘ব্যাংক চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশ ব্যাংক আমাদের ভরসার শেষ জা য়গা। তবে পরীক্ষার জালিয়াতি ও
প্রশ্ন ফাঁ সের খবর গণমাধ্যমে সুস্পষ্ট প্রমাণসহ উঠে এলেও জালিয়াতির বিষয়টির প্রতি উদাসীন কেন কেন্দ্রীয় ব্যাংক?
একজন কম্পিউটার অপারেটর কীভাবে ২৫০ কোটি টাকার মালিক হন? প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির বিষয় জানা সত্ত্বেও
সিনিয়র অফিসার পরীক্ষা বাতিল না করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন?
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধায়
মিছিল পণ্ড হয়। পরে পুলিশের মধ্যস্থতায় মানববন্ধনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে আলোচনার জন্য
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিতরে পাঠানো হয়।
আন্দোলকারীরা জানা ন, প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আলিম-উর-রাজী সৈয়দের সঙ্গে
আলোচনায় বসে। ‘গণমাধ্যমে প্রকাশিত সুনির্দিষ্ট প্রমাণ থাকার পর সেই গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে, তাদের
তথ্য প্রমাণ নিয়ে স্বাধীন তদন্তকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে পরীক্ষা বাতিল করা হল না
কেন’ প্রতিনিধি দলের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আলিম-উর-রাজী সৈয়দ।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)
কর্তৃক নেওয়া এই পরীক্ষায় প্রতিষ্ঠানটির সহকারী প্রোগ্রামার তথা বর্তমান ডিজির স্টাফ অফিসার এ কে এম
শাহীনুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠে। সম্প্রতি সংবাদমাধ্যমে এ বিষয়ে বিশদ
প্রতিবেদন প্রকাশিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here